অনুপ্রবেশকারীদের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “ভাগো, ভাগো, জলদি ভাগো, না হলে সরকার ব্যবস্থা নেবে। ওরা জামাই নয়, যারা অবৈধ বাংলাদেশি নাগরিক চলে যাওয়া উচিত। বাংলাদেশীদের ফেরত নিয়ে নেওয়া উচিত”।
সেই সঙ্গে তিনি পুলিশকে নির্দেশ দেন, “বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী দের কোর্টে পাঠানোর দরকার নেই, আইনে নেই সরাসরি পুলিশ নেবে। বিএসএফের হাতে তুলে দেয়া হবে। বিএসএফের সঙ্গে বাংলাদেশ সরকারের যে চুক্তি আছে তা মেনে চলা হবে। আমাদের জেলে কয়েক মাস রেখে আমাদের চাল আপনার আমাদের ডাল আপনার কাপড় ওদেরকে দেবো কেন? এতে ভারতীয়দের ক্ষতি হচ্ছে রাজ্যের ক্ষতি হচ্ছে”।
সেই সঙ্গে মুখ্যমন্ত্রী তৃণমূল সরকারকে নিশানা করে বলেন, “আইন ছিল, ভোট ব্যাঙ্কের স্বার্থে ব্যবহার হয়নি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের সাথে রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করলাম। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আপনারা আমাকে সমর্থন করেছেন, আইনের শাসন পাবে শাসকের আইন চলবে না।
প্রসঙ্গত, কল্যাণীতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেখান থেকেই বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন আগামিকাল, বুধবার থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হতে চলেছে। একইসঙ্গে সরকারি বসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত নিয়েও নতুন ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে হলে, সেই ফর্ম ফিল আপ করতে হবে সকলকে। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য সাথীকে আয়ুষ্মান ভারতে ও লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করার কাজ শুরু হয়েছে।
প্রশাসনিক সভা থেকে একাধিক জনদরদি প্রকল্প নিয়ে আজ, মঙ্গলবার গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মা ক্যান্টিনে এবার থেকে সপ্তাহে দু’দিন পাতে পড়বে মাছ-ভাত। মঙ্গলবার কল্যাণীতে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মা ক্যান্টিনগুলিতে মাত্র ৫ টাকাতেই পাওয়া যাবে এই পরিষেবা।