ইদের দিনে কমবে মেট্রো, প্রথম ও শেষ ট্রেন কখন? টাইম টেবিল
আজ তক | ২৭ মে ২০২৬
ইদের ছুটিতে কলকাতা মেট্রোর পরিষেবায় আংশিক বদল আনছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার সরকারি ছুটির কারণে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো লাইনে ট্রেনের সংখ্যা কমানো হচ্ছে। তবে যাত্রীদের স্বস্তি দিয়ে জানানো হয়েছে, প্রথম ও শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন থাকছে না।
মেট্রো সূত্রে খবর, ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে ট্রেনের সংখ্যা কিছুটা কমানো হলেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।
কোন লাইনে কত ট্রেন চলবে?
ব্লু লাইন (দক্ষিণেশ্বর – কবি সুভাষ)
সাধারণ দিনে এই রুটে মোট ২৬০টি মেট্রো চলাচল করে। ইদের দিন সেখানে চলবে ২৪৬টি ট্রেন।
ইয়েলো লাইন (নোয়াপাড়া - বারাসাত ভায়া বিমানবন্দর)
এই রুটে সাধারণত ১২০টি মেট্রো চলাচল করে। ইদের দিন চলবে মাত্র ৯২টি ট্রেন।
প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের সংখ্যা কমলেও প্রথম ও শেষ ট্রেনের সময়সূচিতে কোনও বদল আনা হচ্ছে না। ফলে অফিসযাত্রী ও সাধারণ মানুষ আগের সময় মেনেই পরিষেবা পাবেন।
কোন রুটে পরিষেবা স্বাভাবিক থাকবে?
পার্পল লাইন (জোকা - মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইন (কবি সুভাষ - হেমন্ত মুখোপাধ্যায়) এ কোনও পরিবর্তন করা হচ্ছে না। এই দুই রুটে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক নিয়মে মেট্রো চলবে।