• নদিয়ায় গ্রেপ্তার ১ বাংলাদেশি
    দৈনিক স্টেটসম্যান | ২৭ মে ২০২৬
  • ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়া জেলায় ফের বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার ১ সন্দেহভাজন। পলাশি পাড়ায় দীর্ঘদিন ধরে ভুয়ো পরিচয়ে বসবাস করা এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ায় ধৃত যুবকের আসল নাম মহম্মদ তহিদুল ইসলাম। তাঁর বাড়ি বাংলাদেশের মেহেরপুর সদর থানার সিংহটি পশ্চিমপাড়ায়।

    কয়েক বছর আগে সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নদিয়ার পলাশি পাড়া থানার বারুইপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করে। অভিযোগ, ভারতে এসে নিজের আসল পরিচয় গোপন রেখে ‘সুমন শেখ’ নামে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছিল।

    গোপন সূত্রে খবর পেয়ে পলাশিপাড়া থানার পুলিশ বারুইপাড়ায় অভিযান চালায়। প্রথমে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে তাঁর আসল পরিচয় সামনে আসতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে মঙ্গলবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়েছে। কীভাবে সে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল এবং ভুয়ো নথিপত্র তৈরির পিছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)