• কেরিয়ারের শুরুতে থাকার জায়গা ছিল না কলকাতায়, ‘Novesta’-র TVC লঞ্চে আবেগপ্রবণ দেব
    এই সময় | ২৬ মে ২০২৬
  • তিনি টলিউড মেগাস্টার। তাঁর জীবনের প্রতিটি গল্পের প্রতিও তাই অনুরাগীদের উন্মাদনাও বরাবরই তুঙ্গে। সম্প্রতি রাজবেশে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, বড় চমক আসতে চলেছে। অনুরাগীরা ভেবেছিলেন হয়তো কোনও সিনেমার প্রথম ঝলক। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দেখা গেল, সিনেমা নয়, এ একেবারে অন্য চমক। লঞ্চ হলো ‘Novesta’ গ্রুপের নতুন TVC। যাঁর ব্র্যান্ড অ্যাম্বাসাডর দেব।

    ‘Novesta’ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সৌভিক কুইল্যার জন্মদিনে লঞ্চ হলো গ্রুপের নতুন TVC। যেখানে দ্বৈত ভূমিকায় দেখা মিলেছে অভিনেতা তথা সাংসদ দেবকে। কলকাতায় আয়োজিত বিশেষ সন্ধ্যায় অভিনেতা-সহ উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখও। ‘Novesta’ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সৌভিক কুইল্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেব তুলে ধরেন নিজের অভিনয় জীবনের শুরুর দিকের নানা সংগ্রামের কথাও।

    বিজ্ঞাপনে দেখানো হয়েছে ফ্ল্যাটের দামে কলকাতার প্রাইম লোকেশন, এয়ারপোর্টের পাশেই পাওয়া যাচ্ছে জমি। ‘Novesta’ গ্রুপের ড্রিম প্রোজেক্ট, ইউনিকর্ন এরোসিটির। NH12-থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে ৭৫ বিঘা জমির উপর গড়ে ওঠা প্রিমিয়াম প্রোজেক্ট। নিজের পছন্দের ডিজ়াইনে যেখানে মানুষ বানাতে পারবে নিজের বাংলো। সুইমিং পুল, জিমের মতো ২০টিরও বেশি সুযোগসুবিধা-সহ পরিবারের জন্য থাকবে একটি সিকিওর অপশনও।

    কলকাতায় অভিনয়ের স্বপ্ন নিয়ে পা রাখার পরে থাকার জায়গা পেতে বেশ বেগ পেতে হয়েছিল দেবকে। ধীরে ধীরে সেই কঠিন সময় পেরিয়েই আজকের এই জায়গায় পৌঁছেছেন তিনি। অভিনেতার মুখে সেই লড়াইয়ের গল্প শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত অনুরাগীরা। এ ছাড়াও TVC-তে এমন রূপে দেবের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। এ দিনের অনুষ্ঠানে দেব জানান, যারা জমিতে ইনভেস্ট করতে চায়, তাদের জন্য সূবর্ণ সুযোগ।

    ‘Novesta’-র এই সাফল্যের নেপথ্যে রয়েছেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সৌভিক কুইল্যা। তাঁর ভাবনা একটাই, প্রতিটি মানুষের নিজের বাংলো থাকবে। স্বপ্ন যেখানে বাস্তব হয়, জমি সেখানে ভবিষ্যৎ হয়ে ওঠে। শুধু বাড়ি নয়, বাংলো যেন হয় জীবনের সেরা ঠিকানা। আর সেই ঠিকানাই তৈরি করে দেয় ‘Novesta’।
  • Link to this news (এই সময়)