প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে শান্তিপুরের একাধিক সমস্যা তুলে ধরলেন বিধায়ক, আশ্বাস শুভেন্দুর
News18 বাংলা | ২৭ মে ২০২৬
মঙ্গলবার এর প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে শান্তিপুরের একাধিক সমস্যা তুলে ধরলেন বিধায়ক, খুব শীঘ্রই সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর মঙ্গলবার উত্তর ২৪ পরগনা নদিয়া এবং হুগলি তিনটি জেলা নিয়ে কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী-সহ বিরোধীদলের বেশ কিছু বিধায়কেরাও।
এর আগেই জেলা পরিষদে শান্তিপুরের বিধায়ক স্বপন কুমার দাস শান্তিপুরের বিভিন্ন সমস্যা নিয়ে ২১ টি দফা তুলে ধরেন। ঠিক তেমনই এদিনের এই বৈঠকে উপস্থিত হয়ে সেই বিষয়গুলির মধ্যেই বেশ কিছু বিষয় নিয়ে তিনি আলোচনা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তিনি জানান, মূল বিষয় হল আমাদের এই ২১টি বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দফতরের দরজায় গিয়েছিলাম। সেই বিষয়গুলি নিয়েই কথাবার্তা হল। সেখানে আমাদের পরিষ্কার কতগুলো বিষয় যেমন ব্রিজ করতে হবে, গঙ্গা ভাঙন রুখতে হবে, সুরধ্বনি নদীটিকে পুনরুদ্ধার করতে হবে, শিক্ষার পরিকাঠামো উন্নত করতে হবে, হসপিটাল গুলির পরিকাঠামো আরও উন্নত করতে হবে এই সব প্রসঙ্গ তুলে ধরা হয়। সঙ্গে রয়েছে তাঁত শিল্প। তাঁত শিল্প পুনর্জীবিত করতে হবে। এরকম সব মিলিয়ে ২১ টি দফা মুখ্যমন্ত্রীর কাছে আমরা জমা দিলাম আজ। মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন আগামী মাসের ২২ তারিখে বাজেট হবে তখন এই সমস্ত বিষয়গুলি নিয়ে ভাবা হবে। এবং সেই কাজকর্মগুলি শুরু হবে তারপর থেকেই। এই কথাগুলোই আজকে মান্যতা পেয়েছে।
আরও পড়ুন: ‘অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটেছে…’, কাকলির পর বেসুরো আরেক তৃণমূল সাংসদ, কাকে ‘জুলিয়াস সিজার’ বললেন সুখেন্দুশেখর?
এছাড়াও গঙ্গা ভাঙ্গন নিয়ে তিনি বলেন নবদ্বীপ থেকে চাকদহ ৪০ থেকে ৪৫ কিলোমিটার গঙ্গারপাড় রয়েছে শান্তিপুরের মধ্যে। প্রতিবছর কয়েকশো একর জমি গঙ্গা ভাঙ্গনে তলিয়ে যায়। সেই সঙ্গে বসতবাড়ি। এই বিষয়গুলি বোঝাতে পেরেছি। এবং ভবিষ্যতে এই নিয়ে অনেক ভাল কাজ হবে বলেই আশা রাখি। এছাড়াও আজ মুখ্যমন্ত্রী একদম সরাসরি বলে দিয়েছেন যে বেআইনি দখল মানেই বুলডোজার। একটু অপেক্ষা করলেই দেখা যাবে। অর্থাৎ, আগামী দিনে কেন্দ্র ও রাজ্য বর্তমান ডবল ইঞ্জিন সরকারে গোটা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলারও একাধিক সমস্যা সমাধান করতে তৎপর হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।