• Breaking News LIVE: উত্তর ২৪ পরগনার দুই তৃণমূল নেতা গ্রেপ্তার, বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র
    এই সময় | ২৭ মে ২০২৬
  • মঙ্গলবার গভীর রাতে গোবরডাঙা থানার পুলিশ বিশেষ অভিযান চালায় মছলন্দপুরের দাপুটে তৃণমূল নেতা অজিত সাহা ও তাঁর ভাই সুবীর সাহার বাড়িতে। পুলিশ সূত্রে খবর, সুজিত কুমার সাহার বাড়ি থেকে ২৬ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। একটি সেভেন এমএম পিস্তল ও একটি এয়ার  পিস্তলও উদ্ধা হয়। অভিযুক্ত দু’জনকে এ দিন বারাসত আদালতে তোলা হবে।

    ‘বাইজু’স’-এর প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনকে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ সিঙ্গাপুরের একটি আদালতের। বাইজু রবীন্দ্রন তাঁর সম্পদ সংক্রান্ত একাধিক নির্দেশ অমান্য করেছেন—যা এপ্রিল ২০২৪ সময়কাল থেকে বলবৎ ছিল। সেই সংক্রান্ত মামলায় এই নির্দেশ বলে খবর।

    কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে বুধবার সকালে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল) মামলার তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

    বিস্তারিত

  • Link to this news (এই সময়)