• অবশেষে পুরী থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডল
    আজকাল | ২৭ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পুরী থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডল। তাকে আটক করল এসটিএফ। পুরীর ব্লু লিলি হোটেল থেকে তাকে আটক করা হয়। হুমকি কাণ্ডে তার নামে অভিযোগ ওঠে।  

    বিরোধীদের উদ্দেশে হুমকিসুলভ মন্তব্য করার অভিযোগে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে খুঁজছিল পুলিশ। আগেই তাঁর পুত্র অর্ঘ্য মণ্ডল-সহ পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অর্ঘ্যকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে।

    প্রসঙ্গত, রবিবার রাতেই বিধায়ক-পুত্রের সন্ধানে যৌথ অভিযানে নেমেছিলেন রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকেরা। অর্ঘ্য-সহ পাঁচ জনকে বকখালি-ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। 

    রবিবার রাতে বিধায়ক-পুত্রের সন্ধানে যৌথ অভিযানে নেমেছিলেন রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকেরা। অর্ঘ্য-সহ পাঁচ জনকে বকখালি-ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে যে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও তার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। অভিযোগ, ওই ভিডিয়োয় অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিসুলভ মন্তব্য করেছেন দিলীপ। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। ওই অভিযোগের প্রেক্ষিতেই বুধবার সকালে তৃণমূল বিধায়ককে আটক করল এসটিএফ। এর আগেও তার বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। তবে দিলীপ সেই সময়ে বাড়িতে ছিলেন না।

     
  • Link to this news (আজকাল)