• ইদ নিয়ে দিলীপের চড়া সুর, কী বললেন তিনি?
    আজকাল | ২৭ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ইদ নিয়ে ফের একবার সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার সকালে তিনি বলেন, ইদ নিয়ে সরকারের নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছুই নেই। পশু হত্যার ক্ষেত্রে যে আইন আছে সেটাই আমরা মানুষকে জানিয়েছি। আইন না মানলে আমরা ব্যবস্থা নেব।। পশ্চিমবঙ্গে গো হত্যা নিয়ে দিলীপ ঘোষ আরও বলেন, পশ্চিমবঙ্গে আইন ছিল না। বেশ কয়েকটা প্রজন্ম তারা আইনের শাসন কি জানেনা। সবাই অভ্যেস করুন আইন মেনে চলুন। এটাই নিয়ম। বাংলাদেশ বানিয়ে দেওয়া হয়েছে। ওখানে কোনও আইন নেই এখানেও কোন আইন নেই এটা চলবে না।

    তিনি আরও বলেন, বাংলাদেশী যারা ছিল এসআইআর-এ নাম কাটা গেছে। তৃণমূল রেখে দিতে চেয়েছিল তাদের। যে সরকার পশ্চিমবঙ্গে এসেছে আর এখানে থাকা যাবে না। চলে যাচ্ছে ভাল নিজের দেশে। না হলে জোর করে পাঠানো হবে বাংলাদেশে। 

    মঙ্গলবারই রাজ্যের প্রশাসনিক সভাতে বিরোধী বিধায়কদের ডাকা হয়েছে। সেবিষয়ে দিলীপ ঘোষ বলেন, বিজেপি  আমরা ওরার রাজনীতি করে না। এই নীতি সিপিএমও করছে আবার টিএমসিও করেছে। রাজনীতিতে এরকম হতে পারে না। আমরা আমন্ত্রণ জানাবো। আসলে আসবে। 

    মেসির মূর্তি সরানোর প্রক্রিয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, ভাবুন মেসিকে নিয়ে এসে অপমান করা হল। একটা মূর্তি বানানো হল সেটাও এক বছরও থাকল না। কাটমানি খেয়েছে। কী ধরনের অসম্মান। বিশ্ব বিখ্যাত একজন ব্যক্তির মূর্তি আমরা বসালাম আর সেটা ভেঙে পড়ছে আর এটা খবর হচ্ছে এটাই তো লজ্জাজনক।। তৃণমূল বাঙালির নাক কান কেটে দিয়েছে।

     
  • Link to this news (আজকাল)