• প্রতি তিন মাসে সরকারি কর্মীদের ভ্রমণ বাধ্যতামূলক
    বর্তমান | ২৭ মে ২০২৬
  • পাটনা: বিহারে পর্যটনের প্রচারে বড়োসড়ো পদক্ষেপ নিল সম্রাট চৌধুরী প্রশাসন। এখন থেকে সরকারি আধিকারিক, কর্মীদের তিন মাস অন্তর সপরিবারে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে যেতে হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশ জারি করেছেন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের অতিরিক্ত মুখ্যসচিব বি রাজেন্দ্র। নির্দেশ অনুযায়ী, প্রতি তিনমাসে কমপক্ষে তিনটি পর্যটন কেন্দ্রে যেতে হবে। সেখানে দু’দিন আর দু’রাত থাকতে হবে। শুক্রবার ও শনিবার করে সরকারি আধিকারিক ও কর্মীরা এই ছুটি পাবেন। পুরো বিষটিকে সরকারি কাজের অংশ হিসাবেই দেখা হবে। এখানেই শেষ নয়। জানা গিয়েছে, ছুটি থেকে ফেরার পর জেলাশাসককে একটি রিপোর্ট জমা দিতে হবে। সেখানে থাকবে ছবি, পর্যটন কেন্দ্র সংক্রান্ত তথ্য ও অভিজ্ঞতার খুঁটিনাটি। পদস্থ আধিকারিকদের ক্ষেত্রে ভ্রমণের নিয়ম কিছুটা আলাদা। নির্দেশে বলা হয়েছে, যে জেলায় পোস্টিং রয়েছে তার বাইরে ঘুরে আসতে হবে।
  • Link to this news (বর্তমান)