• পুলিশকর্মীদের তল্লাশিতে যেতে হবে উর্দি পরেই, নির্দেশ নগরপালের
    বর্তমান | ২৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তল্লাশি, গ্রেপ্তারি বা সরকারি কাজে গেলে পুলিশকে ইউনিফর্ম পরতেই হবে। বিশেষ প্রয়োজন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এক্ষেত্রে সাদা পোশাকে যাওয়া যাবে না। অনুমতি মিললে সাদা পোশাকে যাওয়া পুলিশকর্মীকে যাতে অভিযানের সময় চিহ্নিত করা না যায়, তা নির্দিষ্ট করে দিতে হবে। একমাত্র এসটিএফ, গোয়েন্দা, বিভাগ, স্পেশাল ব্রাঞ্চ, ইবি, সাইবারের মতো ইউনিটে কর্মরত পুলিশকর্মীদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না। তাঁরা সাদা পোশাকেই তল্লাশি চালাতে পারবেন। লিখিত নির্দেশিকা জারি করে একথা জানিয়ে দিলেন কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা। এক্ষেত্রে ডি কে বসু বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)