• SIR বৈধ, শীর্ষ আদালতের রায়ে বড় স্বস্তি নির্বাচন কমিশনের
    এই সময় | ২৭ মে ২০২৬
  • ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর বৈধতা বহাল সুপ্রিম কোর্টে। সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচনে SIR বাধা নয় বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, SIR কার্যকর করে নির্বাচন কমিশন তার এক্তিয়ারের বাইরে কোনও কাজ করেনি। যে সব ব্যক্তিদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে, তাদের বিষয় নিয়ে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত তথ্য জমা দেবে জাতীয় নির্বাচন কমিশন, নির্দেশ সুপ্রিম কোর্টের। বুধবার এই রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলি।

    সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়াটি আইনত বৈধ এবং এটি ভারতের নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতাকে ক্ষুণ্ণ করে না। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে, ভোটার তালিকা সংশোধনের জন্য দেশের নির্বাচন কমিশনের যে কোনও অনুসন্ধান কঠোর ভাবে কেবল ভোটার তালিকা থেকে নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

    সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট ভাবে জানিয়েছে, ‘SIR’ প্রক্রিয়ার অধীনে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কঠোর ভাবে কেবল নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কোনও ভোটারের নাগরিকত্ব সংক্রান্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না। আদালত জানিয়েছে, কোনও ব্যক্তির নাগরিকত্বের মর্যাদা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এক্তিয়ার তাদের নেই।

  • Link to this news (এই সময়)