• বরো চেয়ারম্যান পদ ছাড়ছেন সুশান্ত, তালিকায় অরূপও
    আজকাল | ২৭ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারপার্সনের পদ ছাড়তে চলেছেন সুশান্ত ঘোষ। বুধবারই পুর কমিশনার স্মিতা পাণ্ডের কাছে তাঁর ইস্তফাপত্র জমা দেওয়ার কথা। এদিন সুশান্তের সঙ্গে তৃণমূলের আর এক কাউন্সিলর অরূপ চক্রবর্তীকেও পুর কমিশনারের ঘরে যেতে দেখা যায়।

    ঠিক কী কারণে তাঁরা এই পদক্ষেপ করলেন, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে দু’জনেরই দাবি, ইস্তফা পর্ব চুকেবুকে গেলে গোটা বিষয়টি খোলসা করে জানাবেন। আপাতত পুরসভার পদ থেকে ইস্তফা দিলেও কাউন্সিলর পদ ছাড়ছেন না সুশান্ত ও অরূপ। 

    উল্লেখ্য, সুশান্ত ১০৮ নম্বর এবং অরূপ ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ফলে পুর-প্রশাসনের পদ থেকে সরে দাঁড়ালেও কাউন্সিলর হিসেবে নিজেদের দায়িত্বেই বহাল থাকছেন তাঁরা।

    সুশান্ত ঘোষ বলেছেন, "দলের ছেলেরা ঘরছাড়া৷ পাশে নেই নেতৃত্ব। এত মন্ত্রী ছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যেত না। এখন সেইসব মন্ত্রীরা কোথায়?" 

    অন্যদিকে অরূপ চক্রবর্তীর গলাতেও একই সুর।  সাংবাদিকদের তিনি জানিয়েছেন, "দলের কর্মীরা বিপদে। দলের কেষ্ট-বিষ্টুরা কোথায়? মানুষের এই জনাদেশ মাথা পেতে নিচ্ছি। চাইলে সব পদ ছেড়ে দেব।"

    (বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
  • Link to this news (আজকাল)