ট্রাফিকের বড় উদ্যোগ, এবার থেকে জাতীয় সড়কে প্রতিনিয়ত মিলবে গুড়ের বাতাসা-পানীয় জল
News18 বাংলা | ২৭ মে ২০২৬
: আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে থেকে জুলাই মাসের মধ্যে এল নিনোর প্রভাব রয়েছে ৮৫ শতাংশ, আর তারই কারণে বৃষ্টিবিহীন ম্যারাথন তীব্র দাবদাহ চলছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন গরম ও আর্দ্র আবহাওয়াজনিত কারণে শিশু বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত দীর্ঘ সময় বাইরে অবস্থান এবং পরিশ্রমের কাজ এড়িয়ে চলা।
কিন্তু পেটের টানে এবং সমাজের সকল স্তরের মানুষের প্রচন্ড ব্যস্ততার কারণে বাইরে না বেরিয়ে উপায় কী! তবে তীব্র সূর্যের তাপ থেকে নিজেকে বাঁচাতে ঘাড় মুখের অংশ ঢেকে, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেয়ে এবং পথের পাশে গাছের সংখ্যা কমে গেলেও বাধ্য হয়ে কংক্রিটের ছায়ায় কিছুটা বিশ্রাম নিয়ে তবেই চলাচল করছেন পথচারীরা। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ক্লাব বারোয়ারী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ পানীয় জল খাওয়ার ব্যবস্থা লক্ষ্য করা যায়। বসে নেই প্রশাসনিক মহলও। প্রতিবারের মতো এবারও রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ১২ নম্বর জাতীয় সড়ক থেকে মূল শান্তিপুরে প্রবেশের পথে জলছত্রের আয়োজন হল আজ থেকে।
পূর্বের ৩৪ নম্বর জাতীয় সড়কে ন্যাশনাল হাইওয়েতে, পর্যাপ্ত পরিমাণে গাছ ছিল বিশ্রামের জন্য কিন্তু সুপ্রশস্ত ওয়ান ওয়ে ১২ নম্বর জাতীয় সড়ক হওয়ার পর বেশ কিছু গাছ কাটার পরে উন্নয়নের স্বার্থে। যদিও প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে কিন্তু তা বেড়ে উঠতে এখনও সময় লাগবে বেশ কিছু বছর। তাই হাইওয়ের ব্রিজের নিচ গুলি এখন ক্লান্ত পথিকদের প্রধান আশ্রয়স্থল। আর সেখানেই পানীয় জলের ব্যবস্থায় খুশি পথচারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ প্রথম দিন সরস ফল হিসেবে তরমুজ দেওয়া হয়েছে। তবে প্রতিদিন গুড়ের বাতাসা এবং পানীয় জল থাকবে প্রতিদিন যদিও শান্তিপুরে এই হাইওয়ের অপর প্রান্ত অর্থাৎ পাঁচপোতাতেও এ ধরনের ব্যবস্থা করা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের যানবাহন চালক এবং স্থানীয় পথচারী যাতে তাদের তৃষ্ণা নিবারণ করতে পারে।