• অনীকদা আমার বাবার মতো, পরশু দিনও কথা হয়েছে: উৎসব মুখোপাধ্যায়
    এই সময় | ২৭ মে ২০২৬
  • অনীকদা আমার জীবনে কী এবং কতটা, সেটা যে এমন একটা পরিস্থিতিতে ভাগ করে নিতে হবে, দুঃস্বপ্নেও ভাবিনি। অনীকদা আমার কাছে পিতৃসম। অনীকদা আমাকে যে ভাবে স্নেহ করতেন, ভালোবাসতেন, সেটা আমার আজীবনের রসদ। আমার গলার কাছে একটা অদ্ভুত কষ্ট দলা পাকিয়ে আসছে।

    গত বছর আমি আমার বাবা এবং মা দু'জনকেই হারিয়েছি। তার কয়েক মাসের মধ্যে অনীকদা চলে গেলেন। আমার কাছে এটা পিতৃশোকের চেয়ে কিছু কম নয়। ইন্ডাস্ট্রিতে কাউকে যদি আমার পিতৃস্থানীয় জায়গায় বসিয়ে থাকি, তা হলে সেটা অনীকদা। কাজের ক্ষেত্রে যখন যা দরকার হয়েছে, পরামর্শ চেয়েছি। সব সময় আমাকে গাইড করেছেন। এমন মানুষ সচরাচর হয় না। সন্তান-স্নেহে আগলে রেখেছিলেন।

    আমার আরও খারাপ লাগছে, পরশুদিনই কাজ নিয়ে কথা বলো। আমাদের মিটিং করার কথা ছিল। কিছুই হলো না আর। এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, এখনও বিশ্বাস করতে পারছি না।
  • Link to this news (এই সময়)