পরিচালক অনীক দত্তর দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে SSKM হাসপাতালে। ইতিমধ্যেই পোস্টমর্টেম-এর প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। বুধবার সন্ধেয় SSKM হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিচালকের শেষকৃত্য যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, আগেই তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পরিচালকের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। রিপোর্টে দেখা যাচ্ছে, মাথা- ঘাড়ে আঘাত ও গভীর ক্ষত অতিরিক্ত রক্তক্ষরণ, প্রবল রক্তক্ষরণ-সহ একাধিক ক্ষত রয়েছে।
হিন্দুস্তান পার্কে স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালক অনীক দত্তের (৬৩)। গড়িয়াহাট থানা সূত্রে খবর, বুধবার সকালে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তার পরে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সূত্রের খবর, আগামিকাল, বৃহস্পতিবার পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে।