• অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার তৈরির কাজ শুরু
    আজকাল | ২৮ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকার পাশাপাশি বনগাঁ মহকুমাতেও হোল্ডিং সেন্টারের কাজ শুরু হলো ৷ বুধবার প্রশাসনের পক্ষ থেকে পেট্রাপোল সীমান্ত এলাকায় একটি জায়গা চিহ্নিত করা হয়েছে। পেট্রাপোল সীমান্তে থাকা পুরানো একটি ভবনে আপাতত হোল্ডিং সেন্টার বানানো হচ্ছে। প্রশাসন এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ৷ এই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বলেন, কোনও অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে বা ভারতে থাকবে না। তাদের জেলে রাখা হবে না। কারণ তাহলে ভারতবাসীর করের টাকায় তাদের চিকিৎসা করাতে হবে, খাওয়াতে হবে। তাই অনুপ্রবেশকারী ধরা হবে এবং হোল্ডিং সেন্টারে পাঠানো হবে ৷ বনগাঁয় আপাতত একটা হচ্ছে। সরকারের নীতি হচ্ছে যেখানে যেখানে প্রয়োজন সেখানেই হবে।  জানা গিয়েছে, কয়েক বছর আগে পেট্রাপোল সীমান্তে কাঁটাতারের পাশেই তিনতলা একটি ভবন তৈরি হয়েছিল। মহিলাদের জন্য 'হোম' গড়ে উঠলেও সেভাবে চালু হয়নি। দীর্ঘদিন ধরে পরে থাকা সেই ভবনেই অনুপ্রবেশকারীদের রাখা হবে ৷ বুধবার আগাছায় ভরে থাকা এই ভবন পরিষ্কার করার আশাপাশি বৈদ্যুতিক সংযোগ ও পানীয় জলের ব্যবস্থা করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, এই ভবনের পাশাপাশি পেট্রাপোল স্টেশন সংলগ্ন ভবঘুরে আবাসের পাশে  পাঁচিল দিয়ে ঘেরা অন্য একটি ভবনকেও হোল্ডিং সেন্টার তৈরির তালিকায় রাখা হয়েছে।
  • Link to this news (আজকাল)