• কত সংখ্যক 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রাপক বাদ পড়বেন 'অন্নপূর্ণা যোজনা' থেকে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
    আজ তক | ২৮ মে ২০২৬
  • রাজ্যের মহিলাদের নজর ছিল বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের দিকে। কারণ অবশেষে জানা গেল, অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা কবে থেকে এবং কারা হাতে পাবেন। এই মর্মে একটি ফর্মপ্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। যা ফিলআপ করে এনরোলমেন্ট করলেই DBT-র মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩ হাজার টাকা। তবে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁরা সকলেই কি এই সুবিধা পাবেন? নাকি বাদ পড়বেন কেউ কেউ। গোটা বিষয়টিই স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

    কত সংখ্যক বাদ পড়বেন? 
    এদিন শুভেন্দু বলেন, 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লক্ষ লক্ষ বেনোজল মিশে রয়েছে। তা বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের বিশুদ্ধ তালিকা তৈরি করাই সরকারের লক্ষ্য।'

    শুভেন্দু জানিয়েছেন, 
    > প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিক ভাবে দুর্বল মহিলারা অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হবেন। 
    > যাঁরা আয়কর দেন
    > যাঁরা সরকারি চাকরি করেন এবং নিয়মিত বেতন পান বা পেনশন পান 
    এঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তা ছাড়া বাকি সকলকেই এই টাকা দেওয়া হবে। 

    জানা গিয়েছ, বর্তমানে প্রায় ২ কোটি ২০ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান। তার মধ্যে প্রায় ৩০ লক্ষ এমন উপভোক্তা রয়েছেন, যারা হয় ভুয়ো, মৃত কিংবা অ-ভারতীয়। তাদের নাম বাদ যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা থেকে স্থায়ী ভাবে নাম বাদ গিয়েছে এবং ট্রাইবুনালে আবেদন করেননি, এমন কেউ লক্ষ্মীর ভাণ্ডার পেলেও অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়লেন। 

    কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩ হাজার
    > কেউ যদি বাংলাদেশের নাগরিক হন, তাঁরা কোনও ভাবেই এই সুবিধা পাবেন না।
    > কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী চাকরি করলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। 
    > সরকারি পেনশনভোগী হলেও এই সুবিধা মিলবে না। 
    > রাজ্য সরকারের অনুমোদিত শিক্ষক, অশিক্ষক পদে কর্মরত থাকলে পাবেন না।
    > আয়কর দিলে তিনিও পাবেন না।

     
  • Link to this news (আজ তক)