• ছাদ থেকে পড়ে মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু পরিচালক অনীক দত্তর— ময়নাতদন্তে উঠে এল একাধিক ভয়াবহ আঘাতের চিহ্ন
    News18 বাংলা | ২৭ মে ২০২৬
  • কলকাতাঃ বুধবারে, টলিউডে নেমে আসে শোকের ছায়া। ছাদ থেকে পড়ে মৃত চিত্র পরিচালক অনীক দত্ত৷ জরুরী বিভাগের চিকিৎসকরা ব্রট ডেড ঘোষণা করেন৷ গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে তাঁর স্ত্রী, ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন৷ স্ত্রী আলাদা থাকতেন৷ কারণ তাঁদের দাম্পত্য ভেঙেছিল আগের বছরই৷ তাঁর মরদেহ এসএসকেএম-এ আনা হয় ময়নাতদন্তের জন‍্য। প্রাথমিক ময়নাতদন্তে রিপোর্টে জানা গিয়েছে, তাঁর দেহে অতিরিক্ত রক্তক্ষরণ, অভ্যন্তরীণ প্রচুর রক্তক্ষরণ এবং মস্তিষ্কে রক্তক্ষরণের প্রমাণ পাওয়া গেছে।

    প্রাথমিক পর্যবেক্ষণে বলা হয়েছে, মাথার বাঁদিকে গুরুতর আঘাত লেগেছিল এবং বাঁদিকের স্কাল বা মাথার খুলির হাড় ভেঙে যায়। বিশেষজ্ঞদের ধারণা, অনেক উপর থেকে পড়ে যাওয়ার ফলে এমন আঘাতের সৃষ্টি হয়েছে। এছাড়াও বাম দিকের পাঁজর ভাঙা, বাম পায়ে গুরুতর আঘাত এবং কোমর চূর্ণবিচূর্ণ হওয়ার মতো একাধিক গুরুতর ক্ষতি ধরা পড়েছে। বাঁদিকের মুখ, পিঠ ও কোমরে তীব্র ঘর্ষণের চিহ্নও পাওয়া গেছে। ফুসফুসে রক্ত জমাট বা হেমোথোরাক্সের উপস্থিতিও নিশ্চিত হয়েছে।

    ময়নাতদন্ত শেষে দেহ রাখা হয়েছে পিস ওয়ার্ল্ডে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এরপর নন্দন প্রাঙ্গণে শেষবারের মতো দেহ শায়িত রাখার পরিকল্পনা রয়েছে, তারপরে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবার সূত্রে জানা গিয়ছে, তাঁর কন্যা ঐশী সুইডেন থেকে দমদম বিমানবন্দরে আগামীকাল দুপুর আড়াইটে নাগাদ পৌঁছানোর কথা রয়েছে।

    এর আগে বুধবার দুপুরে হঠাৎই এই দুর্ঘটনার খবর সামনে আসে। জানা যায়, হিন্দুস্তান পার্ক এলাকার প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে যান পরিচালক। এরপর তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।
  • Link to this news (News18 বাংলা)