• অন্নপূর্ণা যোজনায় সকলকেই ফর্ম পূরণ করতে হবে
    দৈনিক স্টেটসম্যান | ২৮ মে ২০২৬
  • বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণ যোজনার ফর্ম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্যসচবি, অর্থসচিবের নেতৃত্ব জেলাশাসক, বিডিও ও পুরকমিশনাররাষ তিনি এদিন বলে প্রায় ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে ঢুকছিল টাকা। শুধু অনুপ্রবেশকারীই নন, বহু পুরুষের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছিল। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘শুধু রাষ্ট্রবাদী ভারতীয় মহিলারাই পাবেন এই টাকা, কোনও রাকিবুল নন।‘

    এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন অভারতীয়, পুরষ-যাঁদের অ্যাকাউন্টে এত দিন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকত, তাঁদের নাম বাদ যাবে। ঝাড়াই-বাছাইয়ের সুবিধার জন্য নতুন করে ফর্ম পূরণের প্রক্রিয়াটি রাখা হয়েছে। আগামীতে শুধু বৈধ নাগরিকরাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন।

    ২৭ তারিখ অর্থাৎ আজ থেকেই মিলবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। আগামী ২ জুনের মধ্যে যারা ফর্ম ফিলআপ করতে পারবেন, তাঁরা ৩ তারিখ থেকে টাকা পাবেন। তবে অন্নপূর্ণ যোজনা চালু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার চলবে বলে জানা গিয়েছে। অন্নপূর্ণ যোজনার টাকা ঢুকলেই লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা বন্ধ হয়ে যাবে। তবে অভারতীয়, আয়কর দেন, সরকারি বা সরকার পোষিত চাকরি করেন যাঁরা, তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।

    শুভেন্দু বলেন, ‘এক দিনে সকলকে ফর্ম পূরণ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে বঞ্চিত হবেন—এমন নয়। এটি একটি স্থায়ী সুবিধা সরকার দিচ্ছে আপনাদের, তার নিজস্ব কোষাগারের অর্থে। তাই আপনাদের সহযোগিতা এবং ধৈর্য প্রয়োজন। পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা থাকবেন। আমরা আপাতত ১ জুন থেকে  ৯০ দিন এই প্রক্রিয়াটি চালাব।’

    অনলাইন এবং অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, সরকারি অধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে তাঁদের ফর্ম পূরণে সহযোগিতা করবেন। এ ছাড়া, নবনির্বাচিত বিধায়কেরাও এই কাজে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।আগামী ১৫, ১৬, ১৭ তারিখ জনকল্যাণ শিবির আয়োজিত হবে। সেখানেও ফর্ম পূরণ করার বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)