• আয়ুষ্মান ভারত কার্ড না মেলা পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী: মুখ্যমন্ত্রী
    বর্তমান | ২৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যতদিন না আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হচ্ছে, স্বাস্থ্যসাথী চলবে। কেউ বঞ্চিত হবেন না। বুধবার নবান্নে এই বার্তা দিয়ে ফের মানুষকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইতিমধ্যে আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু করেছি। জুলাই মাসে কার্ড আশা করি দিতে পারব। ৮ জুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আনুষ্ঠানিক মউ হয়ে যাবে। ইতিমধ্যে ভার্চুয়াল মিটিং করে এ বছরে তাদের বরাদ্দের ৯৭৬ কোটি টাকার অনুমোদনও পেয়ে গিয়েছি। সেক্ষেত্রে আমরা বলেছি, যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, স্বাস্থ্যসাথীর সুযোগ থেকে কেউ বঞ্চিত হবেন না। 
  • Link to this news (বর্তমান)