• মমতা-অভিষেকের বিরুদ্ধে দু’টি থানায় অভিযোগ দায়ের
    বর্তমান | ২৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অর্ণবকান্তি দাস নামের এক ব্যক্তি। কোথায় তিনি এই মন্তব্য করেছেন, তার প্রতিলিপিও যুক্ত করেছেন অভিযোগপত্রে। অভিযোগকারী লিখেছেন, ২ মে ডায়মন্ডহারবারের সাংসদ এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘বাংলা বিরোধী গুজরাতি গ্যাং ডায়মন্ডহারবার মডেলের ছিটেফোঁটা ক্ষতি করতে পারবে না।’ তাঁর এই অভিযোগ খতিয়ে দেখে আইনি পদক্ষেপ করা হবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন আইনজীবী রিঙ্কু সিং। ২০২৫ সালে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে প্রাক্তন মুখ্যমন্ত্রী আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ 

    করেছেন ওই আইনজীবী।
  • Link to this news (বর্তমান)