• মল্লিকঘাট ফুলবাজারে সাফাই বন্ধ
    বর্তমান | ২৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার থেকে মল্লিকঘাট ফুলবাজারে জঞ্জাল সাফাই বন্ধ। তাতে সমস্যায় পড়েছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। এ থেকে দূষণও ছড়াচ্ছে। দুর্গন্ধ থেকে বাঁচতে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে কিছু জঞ্জাল ভ্যা঩টে ফেলছেন। তবে এই ব্যবস্থা পর্যাপ্ত নয়। ফলে ফুলবাজার জুড়েই জমেছে জঞ্জালের স্তূপ। সব মিলিয়ে অবস্থা ভীষণ সঙ্গিন। জঞ্জালের উপর দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছে বহু মানুষ।

    হাওড়া, দুই মেদিনীপুর, নদীয়া, দুই ২৪ পরগনা প্রভৃতি জেলার প্রায় ২০ হাজার ফুল ব্যবসায়ী রোজ এই বাজারে পসরা নিয়ে আসেন। সেই তুলনায় বাজারটির পরিসর ছোটো। তাই বহু ফুলচাষি বাজার সংলগ্ন স্ট্র্যান্ড রোডের দু-ধারে বসেই ফুল কেনাবেচা করেন। এই অবস্থায় নিয়মিত জঞ্জাল সাফাই না-হওয়ার মস্ত সমস্যায় পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। এই বিষয়ে উদ্বেগ প্রকাশসহ রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতি। বুধবার সংগঠনের কর্মকর্তারা বলেন, ‘সরকার যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে। তাই আমরা কয়েকটা দিন দেখব। তারপর ফের সরকারের দৃষ্টি আকর্ষণ করব।’তবে ক্ষুব্ধ ফুল চাষি ও ব্যবসায়ীদের বক্তব্য, সরকার এতদিনেও কেন সুরাহার কোনো উদ্যোগ নিল না? আশ্চর্য লাগছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)