জে সি মুখার্জি ট্রফি মোহন বাগানের
বর্তমান | ২৮ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জে সি মুখার্জি ট্রফিতে চ্যাম্পিয়ন মোহন বাগান। বুধবার সিএবি পরিচালিত টি-২০ টুর্নামেন্টে ভবানীপুরকে রুদ্ধশ্বাস ফাইনালে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। দু’দলের স্কোর টাই হওয়ায় ফয়সালা হল কম উইকেট পতনের নিরিখে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে মোহন বাগান তোলে ১৮৯। শাকির গান্ধী করেন ৯৩ । জবাবে ৮ উইকেটে ১৮৯ রানে থামে ভবানীপুরও। ফলে ২ উইকেট কম হারানো মোহন বাগান চ্যাম্পিয়ন হয়।
Link to this news (বর্তমান)