• লক্ষ্মীকেই সামিদের কোচ বাছল CAB, জুনিয়রদের দায়িত্বে ঋদ্ধিমান-মনোজ
    এই সময় | ২৮ মে ২০২৬
  • এই প্রথমবার নিয়ম ভেঙে কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা CAB। সেই বিজ্ঞপ্তিতে অনেক আবেদন জমা পড়লেও শেষমেষ গতবারের কোচ লক্ষ্মীরতন শুক্লাতেই শিলমোহর দিল CAB। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রধান দল ও বয়সভিত্তিক দলের কোচের নাম ঘোষণা করা হয়। লক্ষ্মীকে রেখে দেওয়ার পাশাপাশি তালিকায় চমক মনোজ তিওয়ারি ও ঋদ্ধিমান সাহা।

    ২৭ মে, বুধবার ২০২৬-২৭ ঘরোয়া মরশুমের সিনিয়র ও বয়সভিত্তিক দলের জন্য কোচ ও সহকারি কোচের নাম ঘোষণা করে CAB। তবে এ বার শুধু পুরুষ দলের কোচের নামই ঘোষণা করা হয়, মহিলা দলের কোচ ও সহকারি কোচের নাম দ্রুতই ঘোষণা করা হবে বলে জানানো হয়।

    CAB জানিয়েছে, তাদের কাছে জমা পড়া আবেদনগুলো খতিয়ে দেখেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার অরুণ লাল, দেবাঙ্গ গান্ধি ও কল্যাণ চৌধুরির কমিটি। সেখানে প্রতিটা আবেদনপত্র খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা বানানো হয়। পাশাপাশি চলে ইন্টারভিউ। যাতে মেধার ভিত্তিতে কোচ নিয়োগ হয় সেটা নিশ্চিত করেছে এই কমিটি।

    দেখে নিন নবনিযুক্ত কোচদের তালিকা

    সিনিয়র মেন
    লক্ষ্মীরতন শুক্লা (হেড কোচ)
    সুরেন্দ্র ভাবে (সহকারি কোচ ও ব্যাটিং পরামর্শদাতা)

    পুরুষদের অনূর্ধ্ব ২৩
    ঋদ্ধিমান সাহা (হেড কোচ)
    সাবির আলি (সহকারি কোচ)

    পুরুষদের অনূর্ধ্ব ১৯
    মনোজ তিওয়ারি (হেড কোচ)
    দত্তাত্রেয় মুখোপাধ্যায় (সহকারি কোচ)

    পুরুষদের অনূর্ধ্ব ১৬
    অনুষ্টুপ মজুমদার (হেড কোচ)
    গৌতম সোম জুনিয়র (সহকারি কোচ)

    কোচের নাম ঘোষণার পাশাপাশি CAB সিনিয়র ও বয়সভিত্তিক দলের জন্য সাপোর্ট স্টাফের নামও ঘোষণার আপডেট দিয়েছে। BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সের একটি স্বাধীন প্যানেলের তত্ত্বাবধানে এই কাজ হচ্ছে। প্যানেলে রয়েছেন-

    ফিজ়িওথেরাপিস্ট প্যানেল: কমলেশ জৈন, ধনঞ্জন কৌশিক
    S & C প্যানেল: হর্ষ আই, নিশান্ত বরদোলই
    পারফরম্যান্স অ্যানালিস্ট প্যানেল: হরি প্রসাদ মোহন, পুষ্কর সাওয়ান্ত
    এই প্যানেল স্বচ্ছভাবে ইন্টারভিউ নিয়ে প্রার্থী বাছাই করবে।
  • Link to this news (এই সময়)