• মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বার মায়াপুরে শুভেন্দু, অংশ নিলেন গোশালার বিশেষ পুজোয়
    এই সময় | ২৮ মে ২০২৬
  • মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বার মায়াপুরে শুভেন্দু অধিকারী। তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান ইসকনের সন্ন্যাসীরা। ইসকন মন্দিরে যজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী। গোশালার বিশেষ পুজোয়ও অংশ নেন।

    বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মায়াপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে সন্ন্যাসীদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পর তিনি পৌঁছে যান ইসকনের গোশালায়। সেখানে গোমাতার বিশেষ পুজোয় অংশ নেন তিনি। পরে গোমাতাকে খাইয়ে তার সেবাও করেছেন মুখ্যমন্ত্রী। এর পরে তাঁর যাওয়ার কথা মূল চন্দ্রোদয় মন্দিরে। সেখানে বিশেষ পুজোপাঠ এবং যজ্ঞে অংশ নেওয়ার কথা। পাশাপাশি সাধুসন্তদের সঙ্গে একটি বৈঠকও করার কথা রয়েছে তাঁর।

    মুখ্যমন্ত্রীর ইসকন সফর ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট ছিল মায়াপুর মন্দির চত্বরে। মুখ্যমন্ত্রী ইসকনে পৌঁছনোর আগে থেকেই সেখানে উৎসবের পরিবেশ ছিল। দেশি-বিদেশি ভক্তেরা হরিনাম সংকীর্তন করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান।

  • Link to this news (এই সময়)