ঘরে বসেই মোটা টাকার বিজনেস, গৃহবধূর সিক্রেট ফর্মুলা আপনার জীবন গড়ে দেবে
News18 বাংলা | ২৮ মে ২০২৬
শুধু বাড়ির সমস্ত কাজ সামলানো নয়, অবসর সময়কে কাজে লাগিয়ে উপার্জন করছেন এক গৃহবধূ। প্রত্যন্ত গ্রামে থেকেও প্রতিমাসে মিলছে বেশ কয়েক হাজার টাকা। গৃহবধূর অসামান্য ভাবনা অবাক করেছে সকলকে। শুধু তাই নয়, বাড়িতে অবসর সময়ে কেক এবং চকলেট বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন তিনি। পছন্দমত বিভিন্ন ধরনের কাস্টমাইজ কেক ও কাস্টমাইজ চকলেট বানিয়ে বিক্রি করছেন অনলাইন এবং অফলাইনে।
চকলেট দিয়ে বানিয়েছেন ফুলের স্তবক। কাজের অবসরে সারাদিন বাড়িতে তিনি যা করেন, জানলে অবাক হবেন। এছাড়াও এখান থেকে মিলছে মাসে আয়। অনলাইন এবং অফলাইন মাধ্যমের পাশাপাশি বিভিন্ন সরকারি মেলাতেও স্টল দেন তিনি। স্বাভাবিকভাবে বিকল্প আয়ের দিশা দেখাচ্ছেন সকলকে। তিনি সামান্য একজন গৃহবধূ। এছাড়াও সহায়ক দলের মহিলাদের সংঘ পরিচালনা করেন। তবে বাড়ির কাজ এবং অন্যান্য কাজ সামলে তিনি করেন হাতের এই কাজ। সামান্য উপকরণ এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের থিমের কেক তৈরি করছেন তিনি।
কলকাতার সহ বিভিন্ন দক্ষ প্রশিক্ষকদের থেকে নিয়েছেন প্রশিক্ষণ। কাপ কেক থেকে শুরু করে বিভিন্ন থিম ফুটে উঠেছে তার হাতের ছোঁয়ায়। জন্মদিন হোক কিংবা বাড়ির কোনও শুভ অনুষ্ঠানে কেক এখন বাধ্যতামূলক সবার কাছে। তাই গ্রাহকদের পছন্দমত তিনি বানিয়ে দিচ্ছেন কেক। এছাড়াও বাড়িতে বসে একাধিক আকৃতি বিভিন্ন স্বাদের চকলেট তৈরি করছেন তিনি। স্বাভাবিকভাবে বাড়িতে থেকে এক বিকল্প আয়ের পথ দেখাচ্ছেন প্রান্তিক এলাকার এই গৃহবধূ। পশ্চিম মেদিনীপুরের বেলদার ছোটমাতকাতপুর এলাকার বাসিন্দা গৃহবধূ প্রতিভা জানা।
বেশ কয়েক বছর ধরে তিনি তৈরি করছেন এই কেক। পাশাপাশি গ্রাহকদের চাহিদা মত বানিয়ে দিচ্ছেন বিভিন্ন স্বাদের চকলেট। দামও রয়েছে গ্রাহকদের সাধ্যের মধ্যে। চকলেট শুরু মাত্র পাঁচ টাকা থেকে। কাস্টমাইজের ওপর দাম নির্ভর করছে বিভিন্ন জিনিসের। শুধু তাই নয় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য অতিথিদের বরণ করে নেওয়ার ফুলের স্তবকও চকলেট দিয়ে বানিয়ে দিচ্ছেন তিনি। স্বাভাবিকভাবে বাড়িতে থেকে অন্যান্য কাজের অবসরে এই গৃহবধুর যা করছেন, তা চমকে দিয়েছে গোটা সমাজকে। গ্রামীণ এলাকার মহিলাদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা।