• হাওড়ায় নতুন মাল্টি সুপার স্পেশালিটি? নয়া সরকারকে আবেদনের আশ্বাস বিধায়কের
    News18 বাংলা | ২৮ মে ২০২৬
  • : উন্নত পরিষেবার পাশাপাশি সত্য বালা আইডি হাসপাতালকে আগামীতে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা! স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে তৎপরতা রাজ্য জুড়ে, সাধারণ মানুষ সঠিক পরিষেবা পেতে মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ মতো জেলায় জেলায় হাসপাতালে বর্তমান স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শন করছেন স্থানীয় বিধায়ক এবং আধিকারিকরা।

    হাওড়া গ্রাম ও শহরে হাসপাতালগুলিতে উন্নতমানের পরিষেবা পৌঁছে দিতে স্থানীয় বিধায়ক এবং নির্বাচনে পরাজিত প্রার্থীরা হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে নিয়ে হাসপাতালের পরিষেবা, হাসপাতালের অবস্থা দেখতে পরিদর্শনে যাচ্ছেন।

    এদিন হাওড়ার সত্য বালা আইডি হাসপাতাল পরিদর্শনে যান বিধায়ক উমেশ রাই। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন রোগীদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি হাসপাতাল কর্মীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেন বিজেপি বিধায়ক উমেশ রাই। এদিন বিধায়ক হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখেন।

    হাসপাতালের অবস্থা পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ ও পরিষেবার উন্নতিতে সরকারের সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক। হাসপাতালের বর্তমান পরিস্থিতি বিষয় কর্মী ও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। কৃষ্ণ এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার স্বার্থে, মানুষকে আরও উন্নত পৌরসভা পৌঁছে দিতে ভবিষ্যতে সত্য বালা আইডি হাসপাতালকে একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করতে সরকারের কাছে আবেদন জানাবেন বলেও জানান তিনি। খুব শীঘ্রই এই হাসপাতালের উন্নতির জন্য সংস্কারের কাজ শুরু হবে বলেও জানান বিধায়ক উমেশ রাই।
  • Link to this news (News18 বাংলা)