• সিবিএসই ওএসএম-ব্যবস্থায় অসঙ্গতির দায়ভার নিলেন ধর্মেন্দ্র প্রধান
    দৈনিক স্টেটসম্যান | ২৮ মে ২০২৬
  • সিবিএসইর নতুন অন-স্ক্রিন-মার্কিং ব্যবস্থা ওএসএম নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সিবিএসইর ফল প্রকাশের পর থেকেই নম্বরের গরমিল, উত্তরপত্রের স্ক্যান কপি অস্পষ্ট হওয়া, উত্তরপত্রের মূল্যায়নে ত্রুটির অভিযোগ নিয়ে সরব হয়েছেন বহু ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সিবিএসই আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ‘সমস্ত দায় আমি নিচ্ছি। সমস্যার সমাধান করা হবে।’

    এর জবাবে পাল্টা শিক্ষামন্ত্রী বলেন, ‘লোকসভার বিরোধী দলের নেতাকে হতাশ দেখাচ্ছে এবং তিনি সংস্কার ও প্রযুক্তিগত অগ্রগতির বিরোধিতা করছেন।এভাবে সমালোচনা করে ছাত্রছাত্রীদের মানসিক চাপ আরও বাড়িয়ে তোলা উচিত নয়।’ তিনি জানান, প্রযুক্তিগত সমস্যাগুলি সমাধানের জন্য বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)