লুকিয়ে ছিল মন্দারমণিতে! ধরা পড়ার পরে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হল তৃণমূলের যুব নেতাকে! উঠল ‘চোর চোর স্লোগান’, কে এই বনি?
News18 বাংলা | ২৮ মে ২০২৬
হাওড়ার পরে এবার কাঁচরাপাড়া৷ বেঁধে এলাকার যুব তৃণমূল নেতা জনৈক বনি-কে কোমরে দড়ি ঘোরাল পুলিশ, উঠল ‘চোর চোর’ স্লোগান৷ এদিন হাফপ্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে তৃণমূলের যুব নেতা অভিজিৎ রায় ওরফে বনিকে কাঁচরাপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে ঘোরায় বিজপুর থানার পুলিশ। সোমবার পুলিশ বনি-কে নিয়ে যায় বাবু কোয়ার্টার ও নবীন পল্লি এলাকায়, যাকে বনির ডেরা বলেই দাবি স্থানীয়দের।
এলাকাবাসীদের অভিযোগ, পুলিশ কোয়ার্টারের ভিতরে পুরসভার বালতি মজুত করে রাখা হত এবং সেগুলি বিক্রিও করা হতো। পাশাপাশি, ওই কোয়ার্টারে কে থাকবে, কে ঘর পাবে— সবকিছুই বনির নির্দেশে চলত বলে দাবি স্থানীয়দের। এমনকি, সেখানে অসামাজিক কাজকর্মও চলত বলেও অভিযোগ ওঠে।
প্রসঙ্গত, শনিবার রাতে মন্দারমণি থেকে বনিকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হলে আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এরপর তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে নিয়ে যায় কাঁচরাপাড়ার বিভিন্ন এলাকায়। সেই সময় এলাকাবাসীরা পিছন থেকে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে।
আরও পড়ুন :‘আসলে এখন কে কত তৃণমূল বিরোধী দেখানোর জন্য…,’ কাকলিকে ফের খোঁচা কল্যাণের! পাল্টা চিঠির হুঁশিয়ারি
যদিও বনির দাবি, “তৃণমূলের যেসব নেতা চুরি করেছে তারা পালিয়ে গিয়েছে। আমি চুরি করিনি, তাই পালাইনি।” স্থানীয়দের অভিযোগ, শুধু ৩ নম্বর ওয়ার্ড নয়, গোটা কাঁচরাপাড়া জুড়েই দীর্ঘদিন ধরে বনির দৌরাত্ম্য চলত।
আরও পড়ুন :‘তৃণমূল দল আর থাকবে না,’ দলের কোনও ভবিষ্যৎ নেই..সোশ্যাল মিডিয়ার পোস্টের পরে ফের বিস্ফোরক সুখেন্দুশেখর রায়
সম্প্রতি, হাওড়ার সাঁকরাইলে বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় হাঁটল পুলিশ। বিধায়ক ঘনিষ্ঠকে এই অবস্থাতেই রাজপথে ঘোরালেন পুলিশ কর্তারা। ট্রাফিক হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন তিনি। তোলা তোলার অভিযোগ ওঠে তাঁর নামে। কোটি টাকা তোলা তোলার অভিযোগ, সম্প্রতি গ্রেফতার করা হয় বিধায়ক ঘনিষ্ঠ শাহিন মোল্লাকে। কোমরে দড়ি বেধে, হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে অভিযুক্তকে রাস্তায় ঘোরায় পুলিশ।