আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার কলকাতার দুই তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছয় সিআইডি। জানা গিয়েছে, চৌরঙ্গীর বিধায়ক নয়না ব্য়ানার্জি ও বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে হানা দেয় রাজ্য গোয়েন্দা বিভাগের দল। তবে, সেই সময়ে কেউই বাড়ি ছিলেন না।
কেন হাঠাৎ নয়নার বাড়িতে সিআইডি?সূত্রের খবর, চৌরঙ্গী কেন্দ্র থেকে ফের জিতে বিধানসভায় প্রোটেম স্পিকারের কাছে নিয়ম মেনেই বিধায়ক হিসেবে শপথ নিয়েছিলেন নয়না ব্যানার্জি। তখন সই করেছিলেন। বিধায়কদের হাজিরা খাতাতেও সই করেছিলেন। এই দুই সইয়ের মিল নেই। ফলে সন্দেহ প্রকাশ করেন রাজ্য বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি।
ফলে সই-বিভ্রাটের জল গড়ায় পুলিশ পর্যন্ত। প্রধান সচিবের দেওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সিআইডি তদন্তে নামে। এ দিন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে সঙ্গে নিয়ে নয়নার বাড়ি পৌছে যান সিআইডি গোয়েন্দারা।
কী কারণের কুণালের বাড়িতে সিআইডি?জানা গিয়েছে, একই কারণে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে গিয়েথিল সিআইডি-র দল।
পাল্টা কী দাবি?নয়না ব্যানার্জি পুলিশি হেনস্থার অভিযোগ তুলেছেন। পুরো বিষয়টি দলের নেতৃত্বকে জানিয়েছেন।