• আসানসোলে বিজেপি নেতাকে ফোনে প্রাণনাশের হুমকি, অভিযোগ দায়ের
    দৈনিক স্টেটসম্যান | ২৯ মে ২০২৬
  • পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের আবহে বিজেপির এক নেতাকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। আসানসোল সাউথ (২) মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক ব্রিজেশ কুমার বর্মা বৃহস্পতিবার দাবি করেছেন, গত ২৬ মে মঙ্গলবার বিকেলের পরে একাধিক অজ্ঞাত নম্বর থেকে তাঁকে লাগাতার ফোনে হুমকি ফোন দেওয়া হয়।

    প্রাণনাশের উদ্দেশ্যেই এই হুমকি দেওয়া হচ্ছে বলে মত তাংর। ব্রিজেশ কুমার বর্মার অভিযোগ, মঙ্গলবার বিকেলে প্রথম অচেনা নম্বর থেকে ফোন আসে। তিনি সেই ফোন এড়িয়ে গেলেও পরে প্রায় ৪০ থেকে ৫০টি কল আসার পর একটি ফোন রিসিভ করেন। সেই সময় ফোনের ওপার থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি রাস্তায় ফেলে মারালে কেউ জানতে পারবে না বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি বিজেপি নেতার।

    তিনি বলেন, ফোন করা ওই ব্যক্তি একজনের নাম উল্লেখ করে দাবি কর হয়, সেই ব্যক্তিই তাঁর নম্বর দিয়েছে। পুরো ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছেন ব্রিজেশ ভার্মা। তাঁর দাবি, রাজনৈতিক পালাবদলের পর অনেকেই নিজেদের রাজনৈতিক অবস্থান বদল করে এখন বিজেপির নাম ব্যবহার করছে।

    সংগঠনের ভিতরে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। এই হুমকি ফোন পাওয়ার পরে মঙ্গলবার রাতে তিনি হিরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রশাসন দ্রুত অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন বিজেপি নেতা। কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এছাড়াও বিজেপি নেতা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন।

    আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালকেও অভিযোগের কপি ও কলের তথ্য পাঠানো হয়েছে বলে জানান ব্রিজেশ বর্মা। তবে হুমকিতে তিনি ভীত নন বলেই দাবি করেছেন। তাঁর কথায়, ১৫ বছর আগে যেমন ভয় পাইনি, এখনও পাই না। সমাজের জন্য কাজ করেছি, কাউকে ভয় দেখানোর রাজনীতি করিনি। এখন দলেরই সরকার রয়েছে।হিরাপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)