স্বাক্ষর বিতর্কে পরপর তৃণমূল বিধায়কদের বাড়িতে হানা সিআইডির। বৃহস্পতিবার চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলামের বাড়িতেও পৌঁছে যায় সিআইডির আরও একটি দল। সূত্রের খবর, বিরোধী দলনেতার রেজোলিউশনে করা স্বাক্ষর আদৌ বাহারুলের কিনা, তা জানতেই বিধায়কের বাড়িতে পৌঁছে যান সিআইডির গোয়েন্দারা। আর সেখানেই উঠে আসে বিস্ফোরক তথ্য। সিআইডির সামনেই বিস্ফোরক দাবি করেন বাহারুল ইসলাম। তিনি জানান, “৬ই মে আমি বাড়ি থেকেই বের হইনি। তাহলে আমার সইটা কি ভূতে করল?”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]