• অন্নপূর্ণা যোজনা পেতে ১২ পাতার ফর্মপূরণ কেন? স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা
    প্রতিদিন | ২৯ মে ২০২৬
  • অন্নপূর্ণা যোজনার ফর্মপ্রকাশ হয়েছে সদ্যই। ১২ পাতার লম্বা ফর্মে উপভোক্তা মহিলাকে তাঁর পরিবারের প্রত্যেকের খুঁটিনাটি তথ্য জমা দিতে হবে। দীর্ঘ ফর্ম নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ আবার ভাবছেন, হয়তো ভুরি ভুরি তথ্য নিয়ে চুপিসারে বাদ যাবে বহু উপভোক্তার নাম। তবে কেন এত লম্বা ফর্মে খুঁটিনাটি তথ্য জানতে চাওয়া হচ্ছে, তা স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল।

    তিনি বলেন, “তৃণমূল কি ভাবছে রোহিঙ্গা, বাংলাদেশিদের টাকা দেবে বিজেপি? যারা বাংলাদেশ সীমান্তে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমরা অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা অভারতীয়দের দিতে চাই না। এটা আমাদের টাকা। আপনার টাকা। জনগণের টাকা। আমরা অবশ্যই পূর্ণাঙ্গ তথ্য চাই। আর কিছুই নয়। যারা গত ১৫ বছর ধরে বাংলার মানুষকে ঠকিয়েছে, সেই তৃণমূলের থেকে আমরা কিছু শিখতে চাই না। আমরা তাদের থেকে কোনও উপদেশ শুনতে চাই না।”

    একনজরে দেখে নেওয়া যাক, ঠিক কোন কোন তথ্য অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে প্রয়োজন:
  • Link to this news (প্রতিদিন)