• আগাম জামিন প্রত্যাহারের পরই গ্রেপ্তার ত্বিশার শাশুড়ি
    বর্তমান | ২৯ মে ২০২৬
  • ভোপাল: ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা শর্মাকে গ্রেপ্তার করল সিবিআই। বুধবারই প্রাক্তন বিচারপতি গিরিবালার আগাম জামিন খারিজ করেছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। তার কয়েকঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, ছেলে সামর্থ্যের সঙ্গে একযোগে বা আলাদাভাবে গিরিবালাকে জেরা করা হতে পারে।

    গত ১২ মে গিরিবালাকে আগাম জামিন দিয়েছিল ভোপালের দায়রা আদালত। বুধবার সেই আগাম জামিন খারিজের ক্ষেত্রে উচ্চ আদালতের যুক্তি ছিল, তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করছেন না গিরিবালা। একাধিকবার তার বয়ান রেকর্ডের জন্য নোটিস পাঠানো হলেও, তিনি হাজিরা দেননি। আদালতের মন্তব্য, ‘এই মৃত্যু রহস্যে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করার প্রয়োজন হতে পারে।’ আদালতের এই রায়ের পর গিরিবালার গ্রেপ্তারির ক্ষেত্রে কোনো আইনি বাধাই ছিল না।
  • Link to this news (বর্তমান)