নিজস্ব প্রতিনিধি, মালদহ: আগামী ১০ জুন মালদহ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় বিজেপির সরকার গঠন হওয়ার পর এটাই প্রথম মালদহ সফর। এখানে তিনি চার জেলার জনপ্রতিনিধি ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বেলা বারোটায় সেই বৈঠক শুরু হবে বলে জানা গিয়েছে।
মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বৃহস্পতিবার জানান, মালদহ সফরে এসে মালদহ ছাড়াও দুই দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার জনপ্রতিনিধি ও আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।