জাল এক্সিট সিলমোহর নিয়ে নেপাল সীমান্ত পারের চেষ্টা, খড়িবাড়িতে গ্রেফতার ২ থাই মহিলা
News18 বাংলা | ২৯ মে ২০২৬
সীমান্ত পারাপার করতে এবার জাল সিলমোহর ব্যবহার! এতেই গ্রেফতার হলেন থাইল্যান্ডের ২ মহিলা। খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ভারত থেকে নেপালে যাওয়ার সময় গ্রেফতার দুই থাইল্যান্ডের মহিলা। জানা গিয়েছে চার চাকার গাড়িতে করে সীমান্তে পারাপারের আগে নথিপত্র যাচাই করে এসএসবি। এতেই ২ মহিলার সিলমোহর দেখে সন্দেহ তৈরি হলে তদন্তকারীদের।
পরবর্তীকালে, অভিবাসন দফতরে খোঁজখবর করে এসএসবি। এরপরেই জাল সিলমোহরের প্রমাণ পেয়েই গ্রেফতার করা হয় দুই থাইল্যান্ডের মহিলাকে। অন্যদিকে, এই থাই মহিলাকে সহায়তা করার জন্য এক চক্র কাজ করেছে বলে এসএসবি সূত্রে খবর।
ইতিমধ্যে চক্রের বেশ কয়েকজনের হদিশ পেয়েছে তদন্তকারীরা। যাদের মধ্যে একজন চারচাকার চালক রয়েছেন। সীমান্তে বিদেশি নাগরিকদের পারাপার করতেই এই চক্র মোটা অঙ্কের টাকা নিয়ে এই কাজ করতে বলে এসএসবি। সূত্রে খবর যদিও গোটা ঘটনায় দুই থাইল্যান্ডের মহিলাকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে এই চক্রে বাকিদের গ্রেফতার করতে তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।
ভারত থেকে বাইরের কোনও দেশের মানুষ সীমান্ত পারাপার করতে অভিবাসন দফতর তার ভিসায় এক্সিট সিলোমোহর প্রদান করে। এই সিলমোহরই জাল করেছে ধৃতরা। সম্প্রতি, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসায় পর অনুপ্রবেশকারীদের ডিটেক্ট ডিলিট ও ডিপোর্ট নীতির মাধ্যমে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার করেছে। এরই মাঝে সীমান্তে এই চক্র ভাবাচ্ছে গোয়েন্দাদের। এই চক্রের মাধ্যমে আগেও কেউ অনুপ্রবেশ বা পারাপার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। ধৃতরা হল পিমচানোকা কেটলা ও চিনতারা বুদ্ধাফং। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদের কাছে ভারতীয় ভিসা থাকার পরেও কেন সিলমোহর জাল করতে হল প্রশ্ন তুলেছেন তদন্তকারীরাও!