• বউকে নিয়ে পালিয়েছিল যুবক, পাল্টা তার স্ত্রীকেই বিয়ে করলেন প্রাক্তন স্বামী! বউ বদলের ঘটনা জলপাইগুড়িতে
    News18 বাংলা | ২৯ মে ২০২৬
  • যে নিয়ে গেল স্ত্রীকে, তার স্ত্রীকেই বিয়ে! ভাইরাল ‘বউ বদল’-এর গল্প! প্রেমের টানে দূর দেশ পাড়ি কিংবা বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে ধর্না এই ধরনের ঘটনা আখছার দেখা যায়, তাই বলে এবার ‘বউ বদল’! হতবাক করা এই কাণ্ড ময়নাগুড়ির। ময়নাগুড়িতে এমনই এক নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। বিয়ের দাবিতে ধর্না বা প্রেম করে পালানোর ঘটনা নতুন নয়, কিন্তু এবার সামনে এসেছে একেবারে ভিন্ন ধরণের ‘বউ বদল’-এর কাহিনি, যা এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ফালাকাটার ফুলবাড়ি এলাকার এক ব্যক্তির সঙ্গে ধর্মপুর জোরপাকড়ি বসাকপাড়ার এক গৃহবধূর ফেসবুকে পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। অভিযোগ, প্রায় দুই মাস আগে তাঁরা নিজেদের পরিবার ছেড়ে একসঙ্গে পালিয়ে যান। এরপর থেকেই দুই পরিবারে শুরু হয় অশান্তি, ভাঙতে থাকে বহু বছরের সংসার।

    তবে এখানেই গল্পের মোড়। যাঁর স্ত্রী অন্য ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছিলেন, তিনি নাকি সেই ব্যক্তির স্ত্রীকেই বিয়ে করে ঘরে তোলেন। শুধু তাই নয়, পুরো বিষয়টিকে সামাজিক স্বীকৃতি দিতে আয়োজন করা হয় ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান। এলাকাবাসীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয়, যা আরও বাড়িয়ে দেয় কৌতূহল।

    নবদম্পতির বক্তব্য, “আগের সম্পর্ক ভেঙে গিয়েছিল, তাই নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। সংসার বাঁচানোর জন্যই এই পথ বেছে নিয়েছি।” ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রেম, প্রতিশোধ না কি নতুন করে বাঁচার চেষ্টা, বউ বদলের ঘটনাই এখন ময়নাগুড়িতে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
  • Link to this news (News18 বাংলা)