• বঙ্গে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
    প্রতিদিন | ২৯ মে ২০২৬
  • দিনভর প্রবল রোদ। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বিকেলের পর থেকে নাকি বদলাতে পারে আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে উত্তরবঙ্গও। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    কেরলে বর্ষা প্রবেশের এখনও আগাম পূর্বাভাস নেই মৌসম ভবনের। তবে দক্ষিণ বঙ্গোপসাগর ছাড়িয়ে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তরবঙ্গোসাগরের কিছু অংশে পৌঁছেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে। এদিকে, বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ হতে পারে। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    শুক্রবার বিকেলের পর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দু-এক জায়গায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। থাকবে বজ্রপাতের আশঙ্কা। শনিবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে ঝড়ের তীব্রতা ও বৃষ্টির পরিমাণ কমবে। জুন মাসের প্রথম সপ্তাহে ফের দাবদাহ বাড়বে।

    উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়। সঙ্গে তীব্র বৃষ্টির সম্ভাবনা। শনিবার বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের সব জেলাতেই সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে দার্জিলিং, কোচবিহার-সহ ৫ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে ঝড়বৃষ্টির ক্রমশ কমতে থাকবে।
  • Link to this news (প্রতিদিন)