নর্দমার জল থেকে বুদবুদ, সঙ্গে তীব্র ঝাঁঝালো গন্ধ! বালিতে স্থানীয় মানুষের চোখে-মুখে আতঙ্ক
News18 বাংলা | ২৯ মে ২০২৬
রাস্তার পার্শ্ববর্তী নিকাশি নানার জল থেকে বুদবুদ আকারে বেরোচ্ছে গ্যাস, ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষ। ঘটনার খবর পৌঁছতেই পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে হাজির হন। দুর্ঘটনা এড়াতে সেই মুহূর্তে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাটি ঘটে, বালি ১ নং পীতাম্বর লেন জাতীয় সড়ক আন্ডারপাশের নিচ এলাকায়। হঠাৎ এদিন স্থানীয় মানুষের নজরে আসে নর্দমা জল থেকে বুদবুদ বের হচ্ছে, সেই সঙ্গে ঝাঁঝালো গন্ধ। মাটির নিচ থেকে গ্যাস নির্গত হচ্ছে, আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। খবর যায় বালি থানা এবং বালি দমকল বিভাগে। ঘটনাস্থালে দমকলের একটি ইঞ্জিন এসে প্রথমে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়।
প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ওই নিকাশী নর্দমার নিচ দিয়ে সিএসসির ইলেকট্রিক কেবিল গিয়েছে। সেই কেবিল লিক হয়ে ঘটনা ঘটতে পারে বলে অনুমান। তবে দীর্ঘক্ষণ বুদবুদ এবং ঝাঁঝালো গন্ধ দেখে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়া যায়নি। অনেকই মনে করছেন শর্ট সার্কিট হয়ে গ্যাসের আকারে জল ভেতরে উপরে উঠে আসছে তাতেই বুদবুদ তৈরি হচ্ছে।
যদিও ইলেকট্রিক অফ করতে গ্যাস বেরোনো বন্ধ হয়। কিন্তু গ্যাসের ঝাঁঝালো গন্ধে আতঙ্কিত হয়ে পড়েন অনেক মানুষ। এলাকায় আতঙ্ক ছড়ায় গ্যাস লিক হওয়ার। সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী জানা যায়, ওই এলাকার মাটির নিচে ইন্ডিয়ান অয়েল এর গ্যাস পাইপলাইন রয়েছে। যে পাইপলাইন হয়ে কলকাতা এয়ারপোর্টে গ্যাস সাপ্লাই হয়। সেই পাইপে লিকেজ হয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।