• রোগীদের নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, খোলনচে বদলে দেওয়ার 'প্ল্যান' ফলতার বিধায়কের
    News18 বাংলা | ২৯ মে ২০২৬
  • ‘রেফার রোগ’ আটকে হাসপাতালগুলির পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলার বড় হাসপাতাল ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এছাড়াও প্রতি ব্লকেই রয়েছে ব্লক হাসপাতাল। সমস্ত হাসপাতালগুলিতে ইতিমধ্যে ইতিবাচক বৈঠক হয়েছে। এই জেলার স্বাস্থ্য পরিষেবার হাল দীর্ঘদিন ধরে বেহাল থাকার অভিযোগ ছিল।

    সেই সমস্যা কাটিয়ে দ্রুত জেলার মানুষজন যাতে সঠিক চিকিৎসা পরিষেবা পায় সেজন্য পরিকাঠামোর খোল-নলচে বদলে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা। তিনি জানিয়েছেন, মেডিক্যাল কলেজে আ্যম্বুল্যান্স ও বেড বাড়ানোর প্রয়োজন রয়েছে।

    এছাড়াও অপারেশন থিয়েটারে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে। পরিষেবা বাড়ানোর দিকটি লক্ষ্য রাখা হচ্ছে। এই জেলার একাধিক ব্লক থেকে সদর হাসপাতালের দূরত্ব অনেকটাই। অনেক সময় দেখা যায় ব্লক হাসপাতালে রোগী গেলেই তাদেরকে রেফার করা হয়। কিন্তু তারপর সেই অসুস্থ ব্যক্তির কী হয়, তা আর কেউ জানে  না।
  • Link to this news (News18 বাংলা)