• ঘাস-পাতার তৈরি সামগ্রী এখন বিদেশের বাজারে 'হটকেক', ইকো ফ্রেন্ডলি শিল্পে উপার্জনের নয়া দিশা
    News18 বাংলা | ৩০ মে ২০২৬
  • বোলপুর শান্তিনিকেতন মানে নানা অজানা শিল্পকর্ম। এই বোলপুর শান্তিনিকেতনে তৈরি হয়ে থাকে হাতের তৈরি বিভিন্ন অলংকার থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী। ঠিক তেমনি ইউক্যালিপটাস গাছের ছাল দিয়ে তানপুরা-ঘড়া থেকে শুরু করে ঘাস-পাতা দিয়ে নানা শিল্পকর্ম তৈরি হচ্ছে এই বীরভূম জেলাতেই। এই সমস্ত নিখুঁত শিল্পকর্ম তৈরি করছেন দেবু মুর্মু।

    আদিবাসী শিল্পী দেবু মুর্মুর এই সকল নিখুঁত শৈল্পিক কাজ কর্ম পাড়ি দিয়েছে এই দেশ ছাড়িয়ে সূদুর আমেরিকা, ইংল্যান্ড, জাপান, চিন, বাংলাদেশে ও আরও অন্যান্য জায়গায়। বর্ষীয়ান এই শিল্পী আজও বিভিন্ন ধরনের গাছগাছালির সামগ্রী দিয়েই নিজের শিল্পসত্ত্বা ধরে রেখেছেন৷ বীরভূম জেলার পাড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম সরপুকুর ডাঙা। এই গ্রামের বাসিন্দা শিল্পী দেবু মুর্মু।

    বিভিন্ন ধরনের গাছের পাতা যেমন তালপাতা, শালপাতা, খেজুরপাতা, কলাগাছ, ঘাস, বট গাছ এর পাতা, ইউক্যালিপটাস গাছের ছাল, তেঁতুল গাছের শিকড়, বিভিন্ন গাছের বীজ দিয়ে নানা শিল্পকর্ম গড়ে তোলায় দক্ষ ব্যক্তি তিনি। এই জিনিস দিয়ে তাঁর নিজের হাতের তৈরি তানপুরা, গদা, কলসি, খর্গ, গহনা, হাতপাখা, টোপর চোখে পড়ার মতন।

    তার হাতে তৈরি প্রত্যেকটি শিল্পকর্মের মধ্যে রয়েছে নিখুঁত কারুকার্য। এর পাশাপাশি পাতা এবং ঘাস দিয়ে পৌরাণিক কাহিনী তুলে ধরেছেন গদা তানপুরা এবং কলসির গায়ে। শিল্পী দেবু মুর্মু বলেন, “প্রায় ৩৫ বছর ধরে গাছগাছালির ছাল, ঘাস, বীজ, পাতা দিয়ে আমি নানা জিনিসপত্র তৈরি করছি৷ ঘর সাজানোর জিনিস, মহিলাদের জন্য গয়না ইত্যাদিও বানাই৷ আমার বাড়িতে প্রচুর বিদেশি মানুষজনও আসেন।”
  • Link to this news (News18 বাংলা)