• পালাবদলের পরে রাজ্যে পুরসভার বোর্ডে প্রথম ভাঙন, পদত্যাগ চন্দননগরের মেয়র-সহ ৩০ কাউন্সিলরের
    এই সময় | ৩০ মে ২০২৬
  • পদত্যাগ করেছেন চন্দননগর পুরসভার মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর। এর ফলে ভেঙে গেল ওই পুরসভা। রাজ্যে পালাবদলের পরে এই প্রথম কোনও পুরসভার বোর্ড ভাঙল।

    চন্দননগর পুরসভার ৩৩ জন কাউন্সিলরের মধ্যে ৩১ জনই তৃণমূল কংগ্রেসের। অন্য দু'জন সিপিএমের। ৩১ জন কাউন্সিলরের মধ্যে পদত্যাগ করেছেন ৩০ জন। শুক্রবার সকালেই পদত্যাগ করেছিলেন ৫ জন। আর রাতেই আরও ২৫ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। জানা গিয়েছে, ২৫ জন তৃণমূল কাউন্সিলর ইতিমধ্যেই চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান স্নিগ্ধা রায় ও কমিশনারের কাছে নিজেদের পদত্যাগপত্র মেল মারফত পাঠিয়ে দিয়েছেন। নিয়ম অনুযায়ী চেয়ারম্যান কাউন্সিলরদের পদত্যাগপত্র কমিশনারের কাছে পৌঁছে দেবেন ।

    কেন এই সিদ্ধান্ত? চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জানিয়েছেন, নাগরিকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে মনে করে তাঁরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যে পালাবাদলের পরে দিন কয়েক অপেক্ষা করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)