• ছুটির দিনেও ফর্ম হাতে ‘দুয়ারে’ আমডাঙার বিডিও
    বর্তমান | ৩০ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার ছিল ইদ, ছুটির দিন। সেই ছুটি বাতিল করে আমডাঙায় এক অভিনব ছবি দেখা গেল। উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি করলেন স্বয়ং আমডাঙার বিডিও নবকুমার দাস। আগামী ১ জুন থেকে রাজ্য সরকারের ঘোষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে উপভোক্তারা মাসে তিন হাজার টাকা করে পাবেন। সেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতেই আবেদন ফর্ম নিয়ে নিজে পায়ে হেঁটে বিভিন্ন গ্রামে পৌঁছে যান বিডিও। এদিন আমডাঙার কাহারপাড়া, দাসপাড়া ও কাছারি এলাকায় উপভোক্তাদের বাড়িতে যান তিনি। সঙ্গে পুলিশ ও ব্লকস্তরের অফিসাররাও ছিলেন। উপভোক্তাদের হাতে ফর্ম তুলে দিয়ে দ্রুত পূরণ করে ব্লক অফিসে জমা দেওয়ার নির্দেশ দেন বিডিও। যাঁরা ফর্ম ভরতে গিয়ে অসুবিধায় পড়বেন, তাঁদের জন্য ব্লক প্রশাসনের তরফে সহায়তার আশ্বাসও দেন বিডিও। 
  • Link to this news (বর্তমান)