• বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধৃত
    বর্তমান | ৩০ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রজত সিং। পরিবার সূত্রে খবর, ২০২২ সালে ওই যুবকের সঙ্গে পরিচয় হয় নির্যাতিতার। তারপর ঘনিষ্ঠ হয় সম্পর্ক। অভিযোগকারিণীর দাবি, একাধিকবার তাঁর ইচ্ছের বিরুদ্ধে সহবাস করেছে ওই যুবক। কিন্তু বিয়ে করতে রাজি হননি। উল্টে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করা হয়েছিল। দেড় মাস আগে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। কিন্তু পলাতক ছিলেন অভিযুক্ত যুবক। শেষমেশ কলকাতা থেকে পাকড়াও করে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপরেশন গ্রুপ। জানা গিয়েছে, ধৃত যুবক একটি খাবার ডেলিভারি সংস্থায় কাজ করেন।
  • Link to this news (বর্তমান)