ফের হামলা মণিপুরের উরখুলে। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যাওয়ার সময়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে এক ট্রাক চালকের। নিহত ওই ট্রাক চালক পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। অতর্কিত হামলায় আহত হয়েছেন পুলিশ কর্মীও। উরখুল একাকায়, ২০২ নম্বর জাতীয় সড়কে ওই হামলা হয়। একাধিক দাবিতে ওই রাস্তা অবরোধ করে রেখেছেন কুকি সম্প্রদায়ের লোকজন। তখনই ওই হামলা হয়। শুক্রবারের এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন মণিপুরে মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। রাজ্যে শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সরকারের উদ্যোগগুলোকে বানচাল করার অসৎ উদ্দেশ্যে স্বার্থান্বেষী গোষ্ঠী এই অতর্কিত হামলাটি চালিয়েছে বলে জানিয়ছেন তিনি।
বিস্তারিত আসছে...