• Breaking News Live: মুম্বইয়ে বাড়ল CNG ও PNG-এর দাম
    এই সময় | ৩০ মে ২০২৬
  • মুম্বইয়ে আরও বাড়ল গ্যাসের দাম। শনিবার রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ সংস্থা মহানগর গ্যাস লিমিটেড (MGL) বাড়ির কাজে ব্যবহারের পাইপড ন্যাচারাল গ্যাস (PNG)-এর দাম ইউনিট প্রতি ৫০ পয়সা এবং কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (CNG)-এর দাম প্রতি কেজিতে ২ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে। এর ফলে মুম্বই, থানে, নবি মুম্বই-সহ মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন (MMR)-এর বিভিন্ন এলাকায় PNG-এর দাম এখন বেড়ে দাঁড়াল ইউনিট প্রতি ৫২ টাকা। অন্যদিকে, CNG-এর নতুন মূল্য হলো প্রতি কেজি ৮৬ টাকা।

    সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়ার পরেই কাটল জট। ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট শনিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমস ২০২৬-এর সিলেকশন ট্রায়ালে অংশ নেবেন। সকালেই স্টেডিয়ামে পৌঁছে প্রস্তুতি নিতে দেখা গেল তাঁকে।

    রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বরুণ সরকারকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে। শনিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার রাতের কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই স্বস্তি মিলেছে। কমেছে গরম। কলকাতায় ৮৮ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে ৪৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এর প্রভাবে পরশু রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে শুক্রবার রাতে ২৩ ডিগ্রিতে পৌঁছেছে। শনিবারও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)