• কালবৈশাখীর দাপটে বিরাট দুর্ঘটনা, চুঁচুড়ায় মাঝ গঙ্গায় নৌকা উল্টে নিখোঁজ মৎস্যজীবী
    News18 বাংলা | ৩০ মে ২০২৬
  • চুঁচুড়া চাঁদনী ঘাটে গঙ্গায় মাছ ধরতে গিয়েছিল চক বাজারের দুই মৎসজীবি। মাঝ গঙ্গায় নৌকা নিয়ে জাল ফেলার সময় হঠাৎ ঝড় ওঠে। উল্টে যায় নৌকা। তারপরেই অমিত মণ্ডল ও খোকন মণ্ডল নামে দুই মৎসজীবি গঙ্গায় পরে যায়। খোকন সাঁতরে পারে উঠতে পারলেও অমিত তলিয়ে যায়।

    ঝড় বৃষ্টি থামলে তল্লাসী শুরু হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশিতে নামে। স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস বলেন, “চকবাজার এলাকায় মৎসজীবীরা থাকেন। তারা মূলত গঙ্গায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।আজকে ঝড় ওঠার আগে দু’জন একটি ডিঙি নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরছিল।হঠাৎ করে ঝড় আসায় নৌকা উল্টে যায়।অমিত মণ্ডল গঙ্গায় তলিয়ে যান। স্থানীয় মৎস জীবীরা গঙ্গায় নেমে তল্লাশি শুরু করে।পরে বিপর্যয় মোকাবেলা বাহিনী আসে।রাত পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি মৎজীবির।”

    দু-সপ্তাহ আগেই জমির ধান কেটে নৌকা বোঝাই করে টাঙন নদী পেরোতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। নদীতে তলিয়ে যায় দুই শ্রমিক এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদহের পুরাতন মালদহ ব্লকের মুচিয়া এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুচিয়া এলাকার টাঙন নদীর উপারেই রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। সেই জমিতে চাষ হওয়া ধান কাটার কাজ চলছিল বেশ কয়েকদিন ধরেই। এদিন সকালে বাইরের শ্রমিকদের নিয়ে কৃষকরা ধান কেটে নৌকায় বোঝাই করে নদী পার করে এপারে নিয়ে আসছিলেন। কিন্তু মাঝ নদীতেই ঘটে  বিপত্তি। আচমকাই ভারসাম্য হারিয়ে উল্টে যায় ধান বোঝাই নৌকাটি। নৌকায় থাকা চার শ্রমিকই নদীতে তলিয়ে যান।

    দু’জন কোনওক্রমে সাঁতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও, বাকি দুই শ্রমিকের কোনও খোঁজ মেলেনি। ঘটনার পর থেকেই এলাকায় শুরু হয় আতঙ্ক ও উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্সের কর্মীরা। নিখোঁজ শ্রমিকদের খোঁজে নদীতে স্পিড বোট নামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। স্থানীয় কৃষক তপেস মহালদার জানান, “আমরা এখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে ধান চাষ করি। ধান কাটার সময় বাইরের শ্রমিকদের আনতে হয়। এদিন ধান কেটে চারজন শ্রমিক নৌকায় করে ফিরছিলেন। মাঝ নদীতে হঠাৎ নৌকাটি পাল্টি খেয়ে যায়। চারজনই নদীতে পড়ে যান। দু’জন কোনওভাবে উদ্ধার হলেও এখনও দু’জন নদীতে তলিয়ে যান।”
  • Link to this news (News18 বাংলা)