দিনহাটায় হোল্ডিং সেন্টার ‘আপনঘর’-এ ঠাঁই চার বাংলাদেশির
বর্তমান | ৩০ মে ২০২৬
সংবাদদাতা, দিনহাটা ও মেখলিগঞ্জ: দিনহাটায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য তৈরি করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। ক্রমশ বাড়ছে দিনহাটার সেই হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারীদের সংখ্যা। কয়েকদিন আগে পুরসভার সামাজিক ভবন ‘আপনঘর’-এ এই হোল্ডিং সেন্টারটি চালু করা হয়। অনুপ্রবেশকারীদের রাখার জন্য দিনহাটার এই হোল্ডিং সেন্টার ঘিরে রয়েছে কড়া পুলিশি প্রহরা। শুরুতে এই হোল্ডিং সেন্টারে একজন থাকলেও, এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জন। ধীরে ধীরে সেই সংখ্যা যে ক্রমশ বাড়ছে সেটা বলাইবাহুল্য। প্রশাসন সূত্রের খবর, কোচবিহার জেলার দিনহাটায় হোল্ডিং সেন্টার চালু হয়েছে। মেখলিগঞ্জে হোল্ডিং সেন্টারের জন্য তিনটি জায়গা দেখা হয়েছে। আগামীতে এই সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তরফে হোল্ডিং সেন্টার নিয়ে সরকারিভাবে কেউ মুখ না খুললেও দিনহাটা পুরসভার চেয়ারপার্সন অপর্ণা দে নন্দী বলেন, পুরসভার সামাজিক ভবন ‘আপনঘরে’ একটি হোল্ডিং সেন্টারটি তৈরি হয়েছে। প্রথমে সেখানে একজন ছিল। বর্তমানে সেখানে চার জন রয়েছে। পুরসভার ‘মা ক্যান্টিন’ থেকে তাদের তিন বেলা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর এদেশ থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পথে দু’টি দলে থাকা ৪৪ জন অনুপ্রবেশকারী দিনহাটা থেকে ধরা পড়ে। এদিকে, মেখলিগঞ্জ মহকুমায় অনুপ্রবেশকারীদের অস্থায়ীভাবে রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মহকুমার তিনটি স্থান চিহ্নিত করে জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় বলেন, মহকুমা প্রশাসনের তরফে চ্যাংরাবান্ধার গান্ধী পাঠশালা, বাগডোগরা-ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকার মৃগীপুর কমিউনিটি হল এবং হলদিবাড়ির দেওয়ানগঞ্জ কর্মতীর্থ হলকে সম্ভাব্য হোল্ডিং সেন্টার হিসাবে চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসনের অনুমোদন মিললেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ