• ৫-৯ জুন রাতে বন্ধ দুর্গাপুর ব্যারেজে যান চলাচল
    বর্তমান | ৩০ মে ২০২৬
  • সংবাদদাতা, দুর্গাপুর: শিল্পাঞ্চলের অন্যতম লাইফলাইন দুর্গাপুর ব্যারেজে টানা পাঁচ রাত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত ব্যারেজের উপর দিয়ে সমস্ত রকম গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সেচদপ্তরের তরফে ব্যারেজের লকগেট ও পরিকাঠামো খতিয়ে দেখতে এবং জরুরি মেরামতের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ব্যারেজের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সেতুতে মেরামতের কাজ চলাকালীন যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থেই এই কড়া পদক্ষেপ। তবে দিনেরবেলা দুর্গাপুর ব্যারেজে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। কেবল রাতে নির্দিষ্ট ৫ ঘণ্টার জন্যই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

    রাতের এই ট্রাফিক ব্লকের কারণে যাতে যানজট বা সাধারণ মানুষের ভোগান্তি না হয়, তার জন্য বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান দুই জেলার প্রশাসনের তরফে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়ে ভারী ও হালকা যানবাহনগুলিকে মেজিয়া সেতু বা রানিগঞ্জ হয়ে যাতায়াত করতে বলা হয়েছে। ৫জুন রাত থেকে ব্যারেজ সংলগ্ন এলাকায় পুলিশি নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা থাকছে।
  • Link to this news (বর্তমান)