সংবাদদাতা, কাকদ্বীপ: জরুরি মেরামতের জন্য আজ, শনিবার ও রবিবার কাকদ্বীপ শহরের বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রচন্ড গরমে বিভিন্ন সমস্যার কারণে কাকদ্বীপে ঘনঘন বিদ্যুৎ বন্ধ করতে হচ্ছিল। তাই জরুরিভিত্তিতে এই এলাকার কিছুটা অংশ জুড়ে বৈদ্যুতিক কিছু যন্ত্রপাতি মেরামত করতে হবে। সেই কারণে দুই দিন সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। মূলত কাকদ্বীপের ইলেকট্রিক অফিস থেকে চৌরাস্তার মোড় পর্যন্ত এলাকা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।